Site icon CPLUSBD.COM

কুতুবজোম ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

কুতুবজোম ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

হোবাইব সজীব, মহেশখালী: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামালকে সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাকারী নুরুল আমিন খোকা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ফলে এখানে ইউপি নির্বাচনকে নিয়ে সকল জল্পনা-কল্পনা,হিসাব-নিকাষ ও শঙ্কার অবসান ঘটে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরনের সৃষ্টি হয়েছে।

তবে দুইজন হেভিওয়েট প্রার্থী হওয়ায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ভোটাররা মনে করছেন তুমুল লড়াই হবে নৌকার মাঝি শেখ কামাল ও স্বতন্ত্র প্রার্থী খোকনের মধ্যে।

রবিবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্দেশ মতে বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন খোকা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নৌকার বিজয়কে তরান্বিত করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতৃবৃন্দ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়ে নুরুল আমিন খোকা রাতে নৌকার মাঝি শেখ কামালের নির্বাচনি শোডাউনে যুক্ত হয়ে হাঁতে হাত রেখে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে দেখা গেছে উপজেলার কুতুবজোম প্রত্যন্ত এলাকায়।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন ঠগবগে যুবক শেখ কামাল বিজয় ছিনিয়ে আনবে। নৌকার মাঝি শেখ কামাল যেখানে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারনে দলের একক প্রার্থী হিসেবে এডভোকেট শেখ কামাল বিজয় এখন সময়ের ব্যপার মাত্র বলে মনে করছেন অনেকে।

এখানে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতীকের মোশারফ হোসাইন খোকন সাবেক চেয়ারম্যান তার পিতা মরহুম কবির আহমদ সওদারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শেষ মুর্হুতের প্রচারনা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি যেখানে যাচ্ছেন বিজয় হলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া তিনি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে প্রশাসনের তিনস্তরের নিরাপত্তা বলয় থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য আগামী ২০ সেপ্টেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন পর এ নির্বাচন যাতে সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত হয়, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব।

আরো পড়তে পারেন: