নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ১৮৪৫ জন

সারা দেশের ন্যায় আগামীকাল ৩ ফেব্রুয়ারী (সোমবার) কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও দাখিল পরিক্ষা।

এবারে এসএসসি পরীক্ষায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৪৫৬ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ৮টি প্রতিষ্ঠানের দাখিলে ৩৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১৫ জন। লেমশীখালী হাই স্কুলের ১৮৫ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ১২২ জন ও কবি জসীম উদ্দিন উচ্চি বিদ্যালয়ের ১০৮ জন। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৪৭ জন।

এ কেন্দ্রে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন ,ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৫৪ জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৮৮ জন। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৯৪ জন। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৯৮ জন ও সতরুদ্দীন হাই স্কুলের ৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।

অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৯টি মাদ্রাসা থেকে মোট ৩৮৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।