কক্সবাজার ব্যুরো: কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন নুরের জামান চৌধুরী।
বুধবার (২৮ এপ্রিল) তিনি দায়িত্ব বুঝে নিয়ে উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি কুতুবদিয়া পৌঁছলে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জালাল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাশসহ অন্যান্য কর্মকর্তাগণ।
নুরের জামান চৌধুরী বিদায়ি নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত এর স্থলাভিষিক্ত হলেন।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে জানা গেছে।








