নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়া ওরশে যাওয়ার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ আরমানের সন্ধান আজো মেলেনি

বুধবার দুপুরে কুতুবদিয়া শাহ আব্দুল মালেক কুতুবীর বার্ষিক ওরসে যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরমানের এখনো কোন সন্ধান মেলেনি৷

আরমানের পরিবারের দাবী স্থানীয়দের সাথে ওরশে যোগ দিতে যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারে আরমান ছিলো৷ ট্রলার ডুবির পর থেকে এখন অব্দি তার কোন হদিস মেলেনি৷ এদিকে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের কোন হদিস না পেয়ে বাশঁখালীর ডোংরা এলাকার এছন আলী তালুকদার বাড়ীতে চরম উৎকন্ঠা বিরাজ করছে৷ দুইভাই একবোনের মধ্যে আরমান সবার ছোট ৷ আরমানের বাবা হাছান শরীফ তার সন্তান এখনো বেঁচে আছেন বলে মনে করছে৷

এদিকে নিখোঁজের পর থেকে আরমানের পরিবারের উদ্যোগে কুতুবদিয়া, ছনুয়া,আনোয়ারা, গহরি,খাটকালি সহ আশপাশের বিভিন্ন সমুদ্র উপকূলে খোঁজ করা হচ্ছে বলে আরমানের ভাই সিফাতুল ইসলাম টেলিফোনে সিপ্লাসকে জানিয়েছেন৷

এই ব্যাপারে আরমানের বাবা বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

কোথাও তার সন্ধান পাওয়া গেলে ০১৮২০-১৯০৯৫৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পরিবার৷