Site icon CPLUSBD.COM

কুতুবদিয়া কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজার ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুতুবদিয়া সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহী করে তুলতে সোমবার কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সুজন সিকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ.এম.সাজ্জাদ, রাশেদ মোশাররফ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক আজিজ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষারসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। জননেত্রীর আহ্বান মুজিববর্ষে প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। যার যার অবস্থান থেকে সকলে বৃক্ষরোপণ কার্যক্রম চালালে একটা দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে আমরাও অংশীদার হতে পারবো।