সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস (৬) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে।
আজ শনিবার (২৮মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮ নং ওয়ার্ডে জেলেপাড়ায় এঘটনা ঘটে। নিহত তিথি দাস উক্ত এলাকার কৃষ্ণ জলদাসের কন্যা।
জানা যায়, সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক ( চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাক চালক মোঃ নিজাম গাড়িসহ আটক আছে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনা স্থলে উপস্থিত হয়।








