নিউজটি শেয়ার করুন

কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান বুকিং, চট্টগ্রামে গ্রেফতার ২

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজীর দেউড়ি এলাকার  একটি কুরিয়ার সার্ভিসের অফিসে ইয়াবার প্যাকেট বুকিং দেয়ার সময় ইয়াবাসহ মহিউদ্দিন জুয়েল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রি করার অভিযোগে মো. হারুন (৪৯) নামে আরও একজন গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, শুক্রবার (২৩ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মহিউদ্দিন জুয়েল পটিয়া থানার কুসুমপুরা এলাকার মো. সিরাজুন্নবীর ছেলে এবং মো. হারুন কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার মো. আবুল বশরের ছেলে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, শুক্রবার রাতে নগরের কাজীর দেউড়ি এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে সন্দেহজনক প্যাকেট বুকিং দিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে একটি প্ল্যাস্টিকের প্যাকেট থেকে ২৮৯ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে ইয়াবা বিক্রির অভিযোগে রাত পৌনে ২টার দিকে মো. হারুনকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন ও হারুনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানানি তিনি।