পটিয়া প্রতিনিধিঃ পটিয়া কুসুমপুরা ইউনিয়নের থানা-মহিরা ওয়ার্ডে থানা মহিরা শেখ রাসেল স্মৃতি সংসদের গঠন কল্পে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকাল তিনটায় শান্তির হাট মীর সুপার মার্কেটে এন মেরিডিয়ান হোটেলে অনুষ্টিত হয়, উক্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মো:আসহাব উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্ব্য ও চিকিৎসা বিষয়ক উপ-সসম্পাদক সালাহ উদ্দীন, কুসুমপুরা ইউনিয়ন যুবলীগ নেতা মো: শাহজান, থানা-মহিরা ওর্য়াড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: আলমগীর চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা ইফতেখার হোছাইন মামুন।এতে আরো উপস্থিত ছিলেন মো: ইরফান চৌধুরী, মো: ফারুক, পলাশ নাথ, অর্জুন নাথ, শাহরিয়ার নাফিস,সেলিম, মো: আবছার।
সভায় সর্ব সম্মতিক্রমে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক ইফতেখার হোসাইন মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর ইসলাম কে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন।
সভায় প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাশেলের স্মৃতির প্রতি সম্মান করে আমরা এই সংগঠন করতে যাচ্ছি, সকলে এলাকার ছাত্র ও যুব সমাজ এক হয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শেখ রাশেল স্মৃতি সংসদের মাধ্যমে কাজ করতে হবে।








