Site icon CPLUSBD.COM

কুসুমবাগের ঢেবারপাড় থেকে নারী উত্যক্তকারী গ্রেফতার, ১৫দিনের কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কুসুমবাগ ঢেবারপাড় এলাকায় এক নারী উত্ত্যক্তকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে সাধারণের বেশে অবস্থান নিয়েছিলেন।

দণ্ডিদ মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার  বাসিন্দা।

শনিবার দুপুরে তাকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন রাসেল। ওই এলাকায় নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি।

এ খবর পেয়ে দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ওই পথ দিয়ে যাওয়ার সময় কর্মজীবী নারীদের উত্ত্যক্ত করার সময় রাসেলকে হাতেনাতে ধরা হয়।”

তিনি বলেন, এ সময় স্থানীয়দের উত্ত্যক্তের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলা হয়েছে।