Site icon CPLUSBD.COM

কুড়িগ্রামের নতুন ডিসি রেজাউল করিম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল করিমকে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যা এরইমধ্যে কার্যকর হয়েছে।

এর আগে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেয়ার ঘটনায় বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।

ওই তিন কর্মকর্তা হলেন- নাজিম উদ্দিন (সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম (আরডিসি), রিন্টু বিকাশ চাকমা (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম) এবং এস এম রাহাতুল ইসলাম (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম)।