নিউজটি শেয়ার করুন

কুয়াইশ থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুয়াইশ থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী থানার কুয়াইশ এলাকা থেকে মো. পারভেজ নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।

রোববার(৩ অক্টোবর) ভোর ৫ টার দিকে কুয়াইশ ভরাপুকুর সেতুবন্ধন ক্লাব এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো সোহরাওয়ার্দি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে কুয়াইশ ভরাপুকুর থেকে মো পারভেজ নামের চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে হাটহাজারী থানায় ২ টি ও চান্দঁগাও থানায় ২ টি মাদকের মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here