মহেশখালী প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে ধান কাটতে না পারা কক্সবাজারের মহেশখালী উপজেলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্থানিয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরাই কৃষকদের ভরসা। কৃষকের ধান কাটা, বাড়ি নেয়া ও মাড়াই সবই করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে বড় কুলাল পাড়ার কৃষক ফরিদুল ইসলামের ২ কানি জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো মহেশখালী কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান এর নেতৃত্বে বড় মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়া এলাকার কৃষক ফরিদুল ইসলামের ২ কানি জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন মহেশখালী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে তারা গরীব অসহায় কৃষক খোঁজে তাদের ধান কেটে দিচ্ছেন।ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসছে, যা আমাদের আশার আলো দেখায়।
প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী সারাদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি। করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছি।’
কৃষক ফরিদুল ইসলাম বলেন, ‘মহেশখালী কলেজ ছাত্রলীগের এই কর্মকাণ্ডে আমি অনেক বেশি খুশি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই।’
আর করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের এই সংকটময় মূহূর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি নিয়ে তা মাড়াই করে দিচ্ছে।

