Site icon CPLUSBD.COM

কেওড়া বাগান থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে নাফনদী কেওড়া বাগান এলাকা থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে টেকনাফ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকাায় নাফনদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

গোপন সংবাদে আমার নেতৃত্বে বিজিবির একটি টিম দমদমিয়া হাজির খাল এলাকায় নৌকা নিয়ে কৌশলগত অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৪/৫ জন লোক নাফ নদী সাতরিয়ে হাজির খাল এলাকায় উত্তরে কেওড়া বাগান এলাকা দিয়ে উঠে যেতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে ধাওয়া করলে অন্ধকারের সুযোগে ইয়াবার প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে জানায়। তা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন।