Site icon CPLUSBD.COM

কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক নিয়োগ

সিপ্লাস ডেস্ক: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পরিবর্তন করেছে সরকার। শুক্রবার (২২ মে) বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমিএসডি’র নতুন পরিচালক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চিকিৎসকদের মাস্ক সরবরাহসহ নানা কারণে আলোচনায় ছিলেন সিএমএসডি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহ।