সিপ্লাস ডেস্ক: যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন লেগে ব্যারাকের ৬টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে ব্যারাকের ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।








