Site icon CPLUSBD.COM

কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুকের স্মরণ সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস.এম ফারুকের ২১তম মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিজ গ্রাম ফটিকছড়ি উপজেলার রোসাংগিরীতে উত্তর জেলা কৃষকলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব। চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফা কামাল চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাড. শওকত আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা ছালামত উল্লাহ শাহীন, সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোতাহের হোসেন বাবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রানা, ড. মো. রেজাউল করিম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, জেলা কৃষকলীগ নেতা সেলিম সাজ্জাদ, এম. এ নুরুন্নবী চৌধুরী, শেখ ফরিদ, তারেখ নেওয়াজ পলাশ, মোহাম্মদ নাজিম উদ্দিন, মাসুদ করিম, মোঃ মহিন উদ্দীন, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নুরুল আমিন, গোলাম মওলা, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, বাবর আলী, আক্কাস আলী, ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম-সহ আরো অনেকে।

এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে নেতৃবৃন্দরা মরহুম এসএম ফারুকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জালি প্রদান করেন।