প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদ প্রতিনিধি ফরমান আহমদ জনির পিতা ফরিদ আহমদ সওদাগর শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন। রাত সাড়ে ৯ টায় কাপাসগোলা স্কুলের সামনে জামতলা জামে মসজিদে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুর রহমান, নগর যুবলীগ সদস্য ও ওয়ার্ড সভাপতি একরাম হোসেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মোহাম্মদ হাছান, সাফায়েত উল হক জাবেদ, কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম মন্ডল।
এদিকে এক বিবৃতিতে শোক জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম, আ.ফ.ম সাইফুদ্দিন, জয়নাল উদ্দিন জাহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, ইরফানুল আলম জিকু।
এছাড়াও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শুভ দাশ, নগর ছাত্রলীগ সদস্য আতিকুল হাকিম, নগর নেতা রোবায়েত হোসেন অনিক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন রাজু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ইয়ার খান সুমন, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ প্রতিনিধি গিয়াস উদ্দিন তালুকদার আদর, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ প্রতিনিধি মুজিবুর রহমান রাসেল প্রমুখ।
এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন।








