সিপ্লাস প্রতিবেদক: কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাতকানিয়া পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
পরে কমিটিতে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজ ফেসবুকে স্ট্যাটাস দেন নাসির উদ্দিন মিন্টু।
প্রসঙ্গত: শনিবার (১৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

