Site icon CPLUSBD.COM

কেন্দ্রীয় যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরি কেন মেরেছিলো

ctg news
সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে কেন্দ্রীয় যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুড়িকাঘাতের ঘটনায় বহিষ্কার করা হয়েছে ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল বশরকে।
কেন আদিত্য নন্দীকে ছুড়িকাঘাত করা হলো তা নিয়ে চট্টগ্রামের রাজনীতির মাঠে চলছে কানাঘুষা।
সে বিষয়ে জানতে সিপ্লাসবিডিডটনেটের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রত্যক্ষদর্শী নুরুল আজিম রণি, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমের সাথে। চট্টগ্রামে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল বশরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুড়িকাঘাতের ঘটনায় তাকে বহিস্কার করা হয়। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার এবং মাহবুবুল হক সুমনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়- ‘গঠনতন্ত্রের ২২ নম্বর শর্তের ক অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আপনাকে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যে বা যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে আয়োজিত নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রণি সিপ্লাসকে বলেন, মহানগর যুবলীগের প্রোগ্রাম শেষে মিছিল বের হলে মিছিলের সামনে দাড়ানো নিয়ে আদিত্য ও বশরের মধ্যে ধাক্কাধাক্কি হয় এক পর্যায়ে আদিত্য বসে পড়ে ও ছুড়ি বলে চিৎকার দেয় ।তখন সবাই মিছিল নিয়ে সামনে এগিয়ে গেলে, আমি তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। এরকম তুচ্ছ ঘটনা নিয়ে এহেন কর্মকান্ড নিন্দনীয়।
এ ঘটনায় ওইদিন রাতে নগরের ষোলশহর এলাকা থেকে নগর যুবলীগের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি আবুল বশর ও তার সহযোগী জাহেদকে গ্রেফতার করে পুলিশ। পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সিপ্লাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন যতটুকু জেনেছি মিছিলে সামনে দাড়ানো নিয়ে কথা কাটা-কাটির জেড়ে পিছন থেকে একজন ছুড়িকাঘাত করেছে। আমরা দুইজনকে গ্রেফতার করেছি।