ফটিকছড়ি প্রতিনিধি: আগামীকাল ২০ অক্টোবর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউনিয়নে চেয়ারম্যাপদে ও জাফতনগরের ৮নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। উপজেলার ৩ নির্বাচনী এলাকায় ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট , ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, ১৩ প্লাটুন পুলিশ ও ১৮ প্লাটুন আনসার দায়িত্ব পালন করবে।
এ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন হুমায়ুন কবির বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন গ্রহণ করা হয়েছে। এবার নির্বাচন কমিশন, নির্বাচন সুস্থ ও সুন্দর করার লক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রিসাইডিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসারের নিকট হইতে ব্যালট পেপার সংগ্রহ করে, ভোট কেন্দ্রে জন্য নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রিটানিং, সহকারী রিটানিং অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরাপত্তার সাথে সকাল ৭ টার মধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন বলেন, নানুপুর সুয়াবিল ও জাফতনগরের নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্র্রহণ করা হয়েছে। আশা করি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব।








