নিউজটি শেয়ার করুন

কেন ই-কমার্স সাইটগুলো গ্রাহকদের সাথে প্রতারণা করেছে তা জানতে চেয়েছে হাইকোর্ট

আবেদিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না

সিপ্লাস ডেস্ক: কেন গ্রাহকদের সাথে প্রতারণা করেছে ই-ভ্যালি, ই-অরেঞ্জসহ ই-কমার্স সাইটগুলো তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ই-কর্মাসের সাম্প্রতিক ইস্যুগুলো সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।

রবিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ই-কমার্স সাইটগুলোর বিষয় জানতে চায়। সেই সঙ্গে গ্রাহকদের প্রতারিত হবার বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দেয়া হয়।

এসময় এক আইনজীবী আদালতকে বলেন, বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে এই ই-কমার্স ব্যবসা চলছে। টাকাও বিদেশে পাচার করা হচ্ছে। এ বিষয়ে দুদকের তদন্ত করা উচিত বলে মত দেন আইনজীবী। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করলে শুনানির মাধ্যমে আদেশ দেয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here