নিউজটি শেয়ার করুন

কেরানি হাটে বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যূ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটের মনির টাওয়ারে পাশে নুরুল ইসলামের বিল্ডিংয়ে বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে রিপন জয় তঞ্চঙ্গ্যা (২৮) নামের আপেল রেস্টুরেন্টের এক কর্মচারী মারা গেছে।

রবিবার( ৮ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে  এ ঘটনা ঘটে।

বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে নিহত হওয়া রিপন তঞ্চঙ্গ্যা  বান্দরবান পার্বত্য জেলার মেঘলার ডুল ঝিরি পাড়ার বলরায় তঞ্চঙ্গ্যা ছেলে বলে জানা যায়।সে কেরানিহাটের অপেল রেস্টুরেন্টের কর্মচারী  ছিল।

রিপন জয় তঞ্চঙ্গ্যা (৮ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মনির টাওয়ারের পাশে নুরুল ইসলামের বিল্ডিংয়ের চাদে উঠে হাটাহাটি করে মোবাইল ফোনে কথা বলতেছিল।সে সময় অসাবধানতাবশত  বিদ্যুতের তারের সাথে আটকা পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) সফিউল কবিরের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

এব্যাপারে কেরানিহাট বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফেরদাউসের কাছে মোববাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এই বিল্ডিংয়ে আরো অনেকবার বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে এধরণের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন ও বিল্ডিংয়ের মালিকের অবহেলার কারণে বারবার প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান।

এব্যাপারে আপেল রেস্টুরেন্টের মালিকের সাথে মোবাইল ফোনে(০১৮৪২৯৯৮৩৩৩) বিষয়টি জানতে চাইলে,তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রিপন ৭ডিসেম্বর শনিবার চাকুরীতে জয়েন্ট করেছে। ৮ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক তারের সাথে আটকা পড়ে মারা যায়।