Site icon CPLUSBD.COM

কেরানীগঞ্জে নিহতদের পরিবার পাবে এক লাখ, আহতরা ৫০ হাজার

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা এবং আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই সহায়তা করা হবে বলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

এদিকে সকালে ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে যান ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। হতাহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে এ সময় জানান প্রতিমন্ত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।