নগরীর কৈবল্যধামের ৬ষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের শ্রীদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় তিনি শ্রদ্ধা জানান। এসময় তিনি শোক বইতেও সাক্ষর করেন।
শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের জন্ম খুলনার বাগেরহাটের বানিয়াগাতি গ্রামে, ১৯৪৫ সালে। তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। শেরপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করার পর ২০০৫ সালের ১৬ আগস্ট শ্রীশ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত পদে অভিষিক্ত হন শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।
এসময় আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আলমগীর, যুগ্ম আহবায়ক সরওয়ার মোর্শেদ কচি, এরশাদ মামুন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল ওয়াজেদ খান, সমাজ কল্যান সম্পাদক মীর আহমদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর তিনি পূর্ব রামপুর ঈদগাহ বড়পুকুরপাড় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। দুপুরে মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

