সিপ্লাস প্রতিবেদক: নগরীর ইয়াবাসহ দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১ আগস্ট) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এমপি এসহাক রোডের আবু সওদাগরের কলোনীর গেইটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তারা অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করত। একমাত্র তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড বললেই মিলত ইয়াবা।
গ্রেফতারকৃতরা হলেন- লাকী আক্তার (৩৫) ও নিলুফা বেগম (৪২)।
লাকী আক্তারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬ টি এবং নিলুফারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, তাদের দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








