Site icon CPLUSBD.COM

কোতোয়ালীতে অস্ত্রসহ আটক তিন অস্ত্র ব্যবসায়ীর দুই দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক:  কোতোয়ালীতে অস্ত্র ব্যবসা করার অপরাধে অস্ত্রসহ আটক তিন অস্ত্র ব্যবসায়ীর দুইদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানার আদালত সেরেস্তাদার এএসআই নিকুন্জ বডুয়া।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারোয়ার জাহানের আদালত এ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটককৃরা হলেন, মো. কায়েস (২৩), নজরুল ইসলাম আনু (২৫) ও সাজ্জাদ হোসেন সজীব (২৭)।

আদালত সুত্রে জানা যায়, এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী বক্সিরহাট এলাকা থেকে মো. কায়েসকে ১টি দেশি এলজি, ১ রাউন্ড কার্তুজসহ আটক করে পুলিশ। পরে কায়েসের দেখানো মতে তার সাথে জড়িত অন্য আরও দুইজন, নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবকে হালিশহর এলাকা থেকে আটক করা হয়।

আজ পুলিশের সাতদিনের ৱিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধ দুইদিনের রিমান্ড মন্জুর করেন আদালত।