Site icon CPLUSBD.COM

কোতোয়ালীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কোতোয়ালীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক:চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।

আজ ২৭ সেপ্টেম্বর, সোমবার সকাল পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক বলেন, সিনেমা প্যালেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে চমেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।