Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে ১১শ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকা থেকে ১১শ পিস ইয়াবাসহ  একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

আটককৃত মো: আবু তাহের (৪৫) আনোয়ারাস্থ বরুমছড়ার মৌলভী আবুল কালামের বাড়ির বাসিন্দা।

ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবাসহ মো: আবু তাহেরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।