নিউজটি শেয়ার করুন

কোতোয়ালীতে ২ হাজার পিস ইয়াবাসহ প্রতিবন্ধি আটক

সিপ্লাস ডেস্ক:  কোতোয়ালী থানার রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ প্রতিবন্ধি হামিদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফের ৯নং ওয়ার্ডের মৃত আলী জোহরের ছেলে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি তদন্ত মো. কামরুজ্জামান বলেন, ‘‘স্টেশন রোড এলাকায় এক প্রতিবন্ধি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ইয়াবাগুলো নিয়ে বাসে করে পাচারের উদ্দেশে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। এ সময় তাকে তল্লাশী করলে তার পরিধানের লুঙ্গির ভেতরে থেকে একটি প্যাকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’’ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।