নিউজটি শেয়ার করুন

কোভিট-১৯ : বান্দরবানে ২১ দিনের লকডাউন চলছে

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চলছে ২১দিনের লকডাউন। এ উপলক্ষ্যে সকাল থেকে প্রশাসন ছিল কঠোর। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বান্দরবান পৌর এলাকাকে রেডজোন ঘোষণা করার পর বৃহষ্পতিবার (২৫জুন) সকাল ৬টা থেকে ২১ দিনের লক ডাউন শুরু হয়।
এ উপলক্ষে লকডাউন কার্যকর করতে আজ শুক্রবার সকাল থেকে পৌর মেয়র মোঃ ইসলাম বেবী পৌর এলাকার বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ঘর থেকে বাহির না হতে বলেন এবং যারা প্রয়োজনে বাহির হয়েছে তাদেরকে কাজ শেষ করে ঘরে চলে যেতে বলেন। পৌর মেয়র বলেন, বান্দরবান প্রথম দিকে করোনা মুক্ত থাকলেও হঠাৎ করেই এর প্রাদুর্ভাব বাড়তে থাকে। পার্বত্য মন্ত্রী, জেলা প্রশাসকসহ জেলার গন্যমান্য ব্যক্তিরাও করোনার হাত থেকে রেহাই পাচ্ছেনা।
এমন অবস্থায় জেলা প্রশাসন তড়িৎ গতিতে বান্দরবান জেলাকে রেডজোন ঘোষণা করে। এতদিন জেলা প্রশাসনের নির্দেশে লকডাউন চললেও গত বৃহষ্পতিবার (২৫ জুন) থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লকডাউন শুরু হয়েছে বলে তিনি জানান। এসময় তিনি ২১দিন কোন বাজার বসবেনা বলেও ঘোষনা দেন।
উল্লেখ্য, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২শত ৬৬ জন আর ৬১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ২জন জন ছিল তার মধ্যে ১ হাজার ৯৮জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।