ইশতিয়াক, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কোভিড-১৯ সুরক্ষা বিধি মান্য করতে ব্যর্থ হওয়ায় দুবাই কর্তৃপক্ষের নির্দেশে পাঁচটি দোকান বন্ধ করা হয়েছে।
সেই সাথে দুবাই ফ্রুট এবং ভেজিটেবল মার্কেটে চারটি দোকান এবং হোর আল আনজ নামক একটি লন্ড্রি বন্ধ বন্ধ করা হয়েছে বলে আমিরাতের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নাগরিক সংস্থা থেকে জানানো হয়েছে, কোভিড আইন অমান্য করায় আটটি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা করা হয়েছে এবং ৩৮ টি সতর্কতা দেওয়া হয়েছে। দুবাই কর্তৃপক্ষ কোভিড সুরক্ষার উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে।
আজ দুবাই অর্থনীতি জানিয়েছে যে,পূর্বে দুটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল এবং ৩২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল।

