নিউজটি শেয়ার করুন

কোভিড-১৯: বান্দরবানে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য বান্দরবানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার সকালে বান্দরবান পৌরসভার প্রাঙ্গনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরদের প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় মানবিক সহায়তা প্রদানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ’সহ প্রমুখ।

এসময় গাড়ীযোগে বান্দরবান পৌর এলাকায় দুরত্ব বজায় রেখে ৫ হাজার ৭শত পরিবারের ঘরে ঘরে চাউল সরববরাহ করা হয়।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তারজন্য আমরা গরীব ও অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পরে তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান।