নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে আ.লীগের সাধারণ সম্পাদক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাদল (৪২)কে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাকে ডিবি পুলিশ তাকে আটক করে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯-১০টি মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here