নিউজটি শেয়ার করুন

কোরিয়ান ইপিজেড ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সতর্কতা ও শ্রমিক-কর্মকর্তাদের সুরক্ষা কথা বিবেচনায় শনিবার বিকালে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড কর্তৃপক্ষ।

আনোয়ারা-কর্ণফুলী ছাড়াও পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকেরা এসে এখানকার ২১টি কারখানায় কাজ করেন।

সরকারের ১০দিনের সাধারণ ছুটির পরও কারখানা বন্ধের ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় বিশ্বের বৃহত্তম জুতা কারখানা কেএসআই-সহ এখানকার ২১ কারখানার ২৫হাজার শ্রমিক-কর্মকর্তা চরম দুশ্চিন্তায় ছিলেন।

কেইপিজেড সূত্রে জানা যায়, কোরিয়ান ইপিজেডে চার ইউনিটের ২১টি কারখানায় বিদেশিসহ কাজ করেন ২৫ হাজার শ্রমিক-কর্মকতা-কর্মচারী।

এই একটি কারখানায় আট ভবনে ১০ লাখ বর্গফুট আয়তনের ফ্লোরে ৭২ লাইনে কাজ করেন ১২ হাজার শ্রমিক।

কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেডের মানব সম্পদ বিভাগের উপ-মহা ব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, রবিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত কারখানার সকল বিভাগ বন্ধ থাকবে। ছুটি ঘোষণার আগে শ্রমিকদের বক্তিগত সুরক্ষায় তাদেরকে নানা পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষায় কেইপিজেড কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট। সাধারণ ছুটির ঘোষণাটি যখন আসে তারপর দুই দিন ছিল সরকারী ছুটি। শনিবার কারখানা খোলার পরই নানা আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বন্ধের ঘোষণা দিয়েছি।