নিউজটি শেয়ার করুন

ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফ্জ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত সংলগ্ন লুসাই পার্ক রেস্টুরেন্ট প্রাঙ্গণে ৪ মার্চ নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ , ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি মঈন উদ্দিন আকবর।

বিভিন্ন ইভেন্টের ৪টি খেলায় দৌড়, লাফালাফি,হাড়িভাঙ্গা ও মোরগ লড়াই প্রতিযোগিতায়র প্রত্যেক গ্রুপের প্রথম ,দ্বিতীয় , তৃতীয় জনকে ক্রেস্ট সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আল আমিন, কারী রায়হান, হাফেজ এহসান উল্লাহ, মিনহাজুর রহমান , রাশেদুল ইসলাম রিয়াদ , আনছার সহ প্রমুখ।