সিপ্লাস ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হাসপাতালে ভর্তি সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশাহ।
রবিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
জাহাঙ্গীর শাহ বাদশাহ আরও বলেন, ‘তার অবস্থা এখন সংকটাপন্ন বলা যাবে না। কারণ এখনো আইসিইউর প্রয়োজন হচ্ছে না। কিন্তু নাদির না খাওয়াতে প্রোটিনের অভাব দেখা দিয়েছে শরীরে, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার করেন।
নাদির শাহ (জন্ম ৭ ফেব্রুয়ারি, ১৯৬৪) একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের একজন সদস্য হিসেবে, ২০০৬ সালের মার্চে বগুড়ায় বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে তার অভিষেক ঘটে।

