Site icon CPLUSBD.COM

ক্যান্সার কেড়ে নিলো ওমান প্রবাসী ফটিকছড়ির যুবকের প্রাণ

ওমান প্রতিনিধি: মরণব্যাধী ক্যান্সার কেড়ে নিলো ওমান প্রবাসী ফটিকছড়ির এক যু্বকের প্রাণ। তার নাম আজাদুর রহমান রাসেল (৩১)। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন হাজী আলিম উল্লাহ সও.বাড়ির মো.সরোয়ারের পুত্র।

মঙ্গলবার(৩১মার্চ )বিকাল ৫টায় রাজধানী ঢাকার এ্যাপলো হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। শাখাওয়াত হোসেন সাজ্জাদ নামক তার এক বন্ধু জানান, রাসেল ওমানের সোহার সিটিতে পরিবার নিয়ে বসবাস করতেন। ওমানে তার ব্যবসা রয়েছে।

গত দুই মাস পূর্বে হঠাৎ কোমরে ব্যথা অনুভব হয়। দেশে গিয়ে চিকিৎসা করেও কোন প্রকার প্রতিকার না হলে ভারতে যান। ভারতে গেলে পরীক্ষা নিরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। ভারতে একটি থ্যারাপী দিয়ে দেশে ফেরেন। পরবর্তী থ্যারাপী ঢাকা এ্যাপলো হসপিটালে দেয়ার কথা ছিল।

হঠাৎ গত দুই দিন পূর্বে তার শরীরের অবস্থা খুব বেশি অবনতি ঘটলে অাইসিইউতে রাখা হয়। সেখানেই অাজ তার মৃত্যু হয়। রাসেলের স্ত্রী ও চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। তার এই অকাল মৃত্যুতে তার আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।