নিউজটি শেয়ার করুন

ক্যামেরুনে বাস-তেলবাহী ভ্যান সংঘর্ষ, নিহত ৫৩

সিপ্লাস ডেস্ক: ক্যামেরুনের বাসের সঙ্গে একটি জ্বালানি তেলবাহী ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫৩ জন নিহত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ওয়েস্ট রিজিয়নের গভর্নর ফঙ্কা অগাস্টিন জানান, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ আসনের বাসটির সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভ্যান চালক পালিয়ে গেছেন।

সরকার জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভ্যানটির ব্রেকিং ব্যবস্থায়ও সমস্যা ছিলো।