সিপ্লাস ডেস্ক: ঢাকা পর্বেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ১২০ রানে হেরে হোয়াইটওয়াশ হলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
এ নিয়ে উইন্ডিজদের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
এর আগে টসে হেরে চার পাণ্ডব তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ।
ঢাকার মিরপুরে সিরিজে প্রথম দুই ম্যাচেও দাপুটে জয় পায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফ ৫*; জোসেফ ১০-০-৪৮-২, হার্ডিং ১০-০-৮৮-০, মেয়ার্স ৭-০-৩৪-১, রিফার ১০-০-৬১-২, আকিল ১০-০-৪৬-০, জেসন ৩-০-১৬-০)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৭৭ (ওটলি ১, আমব্রিস ১৩, বনার ৩১, মেয়ার্স ১১, জেসন ১৭, পাওয়েল ৪৭, হ্যামিল্টন ৫, রিফার ২৭, জোসেফ ১১, আকিল ০, হার্ডিং ১*; সাইফ ৯-০-৫১-৩, মুস্তাফিজ ৬-০-২৪-২, তাসকিন ৮.২-১-৩২-১, মিরাজ ১০-২-১৮-২, সাকিব ৪.৫-০-১২-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০, সৌম্য ৩.১-০-২২-১, শান্ত ১-০-৪-০)
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী

