নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন।

এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রোববার রাতে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ ।

কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন।

তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।

এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here