Site icon CPLUSBD.COM

ক্যাসিনো: প্লেন থেকে যাত্রী নামিয়ে আনলো র‌্যাব

news in chittagong

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী প্লেন থেকে সেলিম নামে বিজনেস ক্লাসের এক যাত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের একটি ইউনিটের সদস্যরা ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করে নিয়ে আসেন।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, আটক সেলিম অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। তিনি অনলাইন ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন- এমন অভিযোগে জিজ্ঞাসাদের জন্য তাকে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২২’ ফ্লাইটটি ঢাকা থেকে ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু র‌্যাবের অভিযানের কারণে ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়ে যায়