চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ৮নং সড়কের ৪০৪ নং ওই বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব-১ এর একটি দল। ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব ওই বাসায় থাকতে পারে বলে জানিয়েছে র্যাব।








