Site icon CPLUSBD.COM

ক্যাসিনো সেলিমের বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ, আটক ১

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বনানীর বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ ও তার সহযোগী আক্তারুজ্জামানকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সেলিমের আটক সহযোগী আক্তারুজ্জামানের দেওয়া তথ্যরে ভিত্তিতে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবন থেকে এ টাকা জব্দ করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইং-এর ডিরেক্টর সরোয়ার বিন কাসেম।

এর আগে সেলিম প্রধানের গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান-২-এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িটিতে অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা।

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান শুরু করা হয়।