নিউজটি শেয়ার করুন

ক্রিকেটারদের ধর্মঘটের পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন বিসিবি প্রধান

মিরপুর একাডেমি মাঠে গত সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধর্মঘটের ডাক দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার।

এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার তোলা দাবিগুলো নিয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন বিসিবি সভাপতি। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে কদিন বাদে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। এমন সময় খেলোয়াড়দের এই অবস্থান সফরটি ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র বলেও মনে করছেন তিনি।

নাজমুল হাসান বলছেন, যেসব দাবি খেলোয়াড়রা সংবাদমাধ্যমের সামনে তুলেছে, তার মধ্যে এমন কিছু নেই যা বিসিবির সামনে তুললে তা পূরণ হত না।

এর পরও ক্রিকেটারা কেন তাদের দাবি-দাওয়া বিসিবিকে না বলে সাংবাদমাধ্যমে বললো, সেটা তার বোধগম্য নয়।