Site icon CPLUSBD.COM

ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানই আউট ০ রানে!

ক্রিকেটে বিরল নজির স্থাপিত হলো। দলের ১০ ব্যাটসম্যানই আউট হলো ০ রানে! ভারতীয় অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ দলের ১০ ব্যাটসম্যানকে ০ রানে আউট করেছে মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।

ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুল ৪ উইকেট হারিয়ে পাহাড় সমান ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে অপরাজিত থাকে মিত মায়েকর। তার ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে।

টার্গেট তাড়া করতে নেমে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই যাওয়া-আসার মধ্যে থাকে। দলের কোনো ব্যাটারই ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের হয়ে ৩ রান খরচায় ৬ উইকেট নেয় আলোক পাল। আর ভারাদ ভাজ ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।