Site icon CPLUSBD.COM

ক্রিস্টাল আইসসহ চন্দনাইশে আটক ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থেকে ২০০ গ্রাম নতুন মাদক ক্রিস্টাল আইসসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে আসা আতাউল করিম নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছে পাওয়া যায় ২০০ গ্রাম ক্রিস্টাল আইস মাদক।

মিয়ানমার থেকে আসা মূল্যবান এ মাদকের বাহক হিসেবে কাজ করছিলেন আতাউল করিম।

এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।