নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সাবেক এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তার নাম অমর জীবন চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।

শনিবার (২৬ জুন) ভোরে দীঘিনালা ইউনিয়নের বড়াদম নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমদ।

তিনি বলেন, দীঘিনালার বড়াদম নোয়াপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।