নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ির পানছড়িতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাগড়াছড়ির পানছড়িতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মোঃ আরিফ (৩০) ও সুরুজ মিয়া (৫২) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আরিফ পানছড়ির মোহাম্মদপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে এবং সুরুজ মিয়া একই থানা এলাকার মৃত তরব আলীর ছেলে।
এ বিষয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here