Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের সোর্স গ্রেপ্তার

সিপ্লাস প্রতিবেদক: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সোর্স কামাল উদ্দিন (৩০) নামে একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে কামাল খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। তার বিরূদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।