Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকাণ্ডের আসামি বিরাজ মনি চাকমা অস্ত্র ও গুলিসহ আটক হয়েছে।
জানা গেছে, বিরাজ মনি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের ক্যাডার।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল খাগড়াছড়ির দুরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে ২০১৮ সালের ৪ মে নিহত  রাঙামিাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত হন।